1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা): খুলনা রূপসা উপজেলার আরমই পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা জেসমিন আখতারী দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাগতা পেশা শেষে অবসরে গ্রহণ করেছেন। এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর দুপুর ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

তিনি ১৯৮৭ সালে দেয়াড়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন দায়িত্ব পালনের পর ১৯৮৯ সালে আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হন। ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৭ বছর একই বিদ্যালয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফেজ কাজী মোঃ হেদায়েতুল্লাহ। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইন্তাজ মোল্লা, সহকারী শিক্ষক মনোরমা লাহিড়ী, সমাজসেবক আলহাজ্ব ওহিদুর রহমান, জমিদাতা সদস্য বাদল রায়, হাফেজ মোহাম্মদ শাহরিয়ার ও রিম্পা দাস।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আখতার খান, অভিভাবক রিনা বেগম, সুমি বেগম, ঝর্না, সুমন শেখ, জাহিদুর রহমান, সোহাগ, হেলাল শেখ, মাসুমসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

উপস্থিত সকলেই তাঁদের প্রিয় শিক্ষিকাকে অশ্রুসিক্ত নয়নে ফুলের মালা, ফুলের তোড়া, মানপত্র, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। পরিশেষে বিদ্যালয়ের প্রধান ফটকে সকলে তাঁদের প্রিয় শিক্ষিকার সাথে ছবি তোলেন এবং তাঁকে ভাবগম্ভীর পরিবেশে বিদায় জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট