1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় রাজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রূপসায় রাজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার সদর ও পাশ্ববর্তী এলাকার তরুনদের অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধূলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত রাজা স্মৃতি কিশোর (অনুর্ধ্ব-১৬) ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১০ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত।

খেলার শুরুতে অতিথি হিসাবে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শহীদ মনসুর স্মৃতি সংসদ ও খুলনা মোহামেডান ফুটবল একাডেমি। খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপনের একমাত্র গোলে ১-০ গোলে খুলনা মোহামেডান ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী দলের জিহাদ এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আপন। খেলায় শৃঙ্খলা বজায় রেখে ফেয়ার পেলে টিম হিসাবে নির্বাচিত হন বটিয়াঘাটা ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন সুমন রাজু,বাশির আহম্মেদ লালু,আলী আকবর।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান। ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু,ক্রীড়া সংগঠক শেখ মাফতুন আহম্মেদ রাজা,ক্রীড়া সংগঠক মঈনুল হাসান টুটুল, সাবেক ফুটবল খেলোয়াড় দস্তগীর হোসেন নিরা,শেখ জাহাঙ্গীর ছোটো,আশরাফ আলী সুজন,জাহাঙ্গীর হোসেন বড়, ইমরোজ চৌধুরী,সমাজসেবক এসএম আঃ মালেক, ক্রীড়া সংগঠক শরিফুজ্জামান বাচ্চু।

টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সমাজ সেবক আলম শেখের পরিচালনায় বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক মুন্না সরদারের, খান মেজবা উদ্দীন সেলিম,সমাজসেবক সুলতান মাহমুদ বাদশা,আবুল কালাম,ফ,ম মনিরুল ইসলাম,ইসরাইল বাবু,ফরিদ আহমেদ,সাজ্জাত হোসেন, বেল্লাল শেখ,মেহেদী হাসান,জামাল শেখ,কামরুল শেখ, ফেরদৌস সরদার,জহির খান, সালমান, আবির, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট