1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রূপসায় রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধি: রূপসায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত রাজা স্মৃতি কিশোর স্মৃতি অনুর্ধ্ব- ১৬, ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা ২১ সেপ্টেম্বর (রবিবার) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিনের ১ম খেলায় অংশগ্রহন করে নর্থ খুলনা ফুটবল একাডেমী ও আলমগীর কবির স্মৃতি পরিষদ। খেলায় নর্থ খুলনা ফুটবল একাডেমী ২-০ গোলে আলমগীর কবির স্মৃতি পরিষদ কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৩০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় আইজগাতি জেকেএস ক্রিড়া সংস্থা ও খালিশপুর ইউনাইটেড এফসির মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে খালিশপুর ইউনাইটেড এফসি ৪-৩ গোলে আইজগাতী জেকেএস ক্রিড়া সংস্থা কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজিত দলের এলেক্স।

খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর ও বিপ্লব। খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক খান আহমেদুল কবির চাইনিজ, রূপসা পল্লী বিদুৎ এর এজিএম, এম এ হালিম খান, খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্টেরারি নাজিম উদ্দিন, প্রভাষক মেজবা উদ্দিন সেলিম, শফিকুর ইসলাম, ব্যাবসায়ী শেখ আবুল কালাম, ফেরদাউস সরদার, জহির খান, মিরাজুল ইসলাম মিরান, মো ডাবলু, মোঃ ইমাম হোসেন, শেখ জাকির হোসেন প্রমূখ।

আগামীকাল ২২ সেপ্টেম্বর সোমবার একই মাঠে একই সময় ২ টি খেলা অনুষ্ঠিত হবে। ১ম খেলায় অংশ গ্রহন করবে শিরোমনি এসবি আলী ফুটবল একাডেমি ও সিএস মিলন একাদশ শিয়ালি। ২য় খেলায় অংশ গ্রহন করবে নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ও বটিয়াঘাটা ফুটবল একাডেমি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট