1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

রূপসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনার রূপসা উপজেলার নৈহাটী গ্রামের বাসিন্দা ও মিলন হোসেন মোল্লার পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মোল্লা (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নৈহাটী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসা সংলগ্ন জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাজা পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ আব্দুল্লাহ। এর আগে সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তীর উপস্থিতিতে রূপসা থানার একদল চৌকস পুলিশ সদস্য গার্ড অব অনার প্রদান করেন।

এদিকে নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াজ সেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব দিদারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সেক্রটারী মোঃ নাজিম উদ্দীন, নৈহাটী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শেখ মাসুম, রূপসা রেলওয়ে জামে মসজিদ কমিটির সভাপতি আরিফুর রহমান মোল্লা, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা সুপার মোঃ খবীরুদ্দীন, প্রেসক্লাব রূপসার প্রতিষ্ঠাতা সভাপতি রাজু আহমেদ খান শহিদ, প্রচার সম্পাদক শহিদুল্লাহ আল আজাদ, সান প্রিন্টিং প্রেস স্বত্ত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল, নৈহাটী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শাহাজান শেখ, নৈহাটী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা বোরহান উদ্দিন, হোগলডাঙ্গা মসজিদের ইমাম ক্বারী ফরিদ উদ্দিন, আল মদিনা জামে মসজিদ খতীব মুফতি মিজানুর রহমান, আলমদিনা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুল্লাহ, আফসার উদ্দিন মৌলভী, বিএনপি নেতা নিজাম উদ্দীন টিটু, মোঃ মুছা শেখ, আনছার শেখ, ফুটবলার ইরান শেখ, ব্যবসায়ী এমএ মান্নান, আলহাজ্ব আবুল শেখ, লিয়াকত খান, আব্দুর রহিম, আলী আকবর, হিরোক মোল্লা, নাজমুল হাসান সাগর মোল্লা, ফাহিম হোসেন মোল্লা, জামায়াত নেতা মাজহারুল ইসলাম মিন্টু, আব্দুর রহমান, আব্দুর শুকুর, হাফিজুর রহমান।

উল্লেখ্য,কর্মজীবনে তিনি নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট