1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষে গাছের চারা বিতরণ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষে গাছের চারা বিতরণ 

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে রূপসার সর্বস্তরের জনসাধারণের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি  ৭ সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা,দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল শান্ত শেখের সার্বিক তত্বাবধানে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিএনপি নেতা পারভেজ মল্লিকের উপজেলা সদরে কাজদিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপি আনুমানিক প্রায় ৪ শতাধিক জনসাধারণের মাঝে এই ফলজ চারা গাছ বিতরণ করা হয়।

চারা গাছ বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল শান্ত শেখ, যুবদল নেতা শাহাজাদা আলমগীর, মোঃ আকরাম হোসেন শেখ, তানভীর মল্লিক তুষার,শাহরুখ হাসান, মনজুরুল ইসলাম জিহাদ, বুলু শেখ, সাঈদ শেখ, ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরান, সৈকত শেখ, সাব্বির রহমান, সাঈদ, মোর্শেদ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট