1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: জীবন-জীবিকা ও পর্যটনে ফিরছে গতি চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও অপহরণের অভিযোগ: হুমকির মুখে পরিবার, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্ত রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ করল আইসিটিইএসবি রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ ৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্বের শেষ খেলা ৭ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ও শাহারিয়ার্স ইলেভেন (শাহাজাদা) একাদশ। আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। তুমুল উত্তেজনাপূর্ন খেলার প্রথমার্ধে কোন দল গোলের দেখা না পেলেও খেলার দ্বিতীয়ার্ধে শাহারিয়ার্স ইলেভেন এর ১৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার খেলার১৩ মিনিটের সময় একটি গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার বাকি সময়ে আর কোন দল গোলের দেখা না পাওয়ায়। শাহারিয়ার্স ইলেভেন (শাহাজাদা আলমগীর) ৮ পয়েন্ট নিয়ে ফাইলানে প্রতিদন্দিতা করার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তামিম তাসকিন এন্টার প্রাইজের ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার মইন খান।

খেলা পরিচালনা করেন সুমন রাজু, এলিচ আল মামুন এবং আলী আকবর। আগামী ১০ নভেম্বর সোমবার একই মাঠে একই সময় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় অংশগ্রহন করবে তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ বনাম মা এন্টারপ্রাইজ (লিমন’ অন্তর) একাদশ।

খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজালাল শান্ত, সমাজ সেবক আলম শেখ, ক্রিড়া সংগঠক সৈয়দ মাহামুদ আলী, ক্রিড়া সংগঠক বাশির আহম্মেদ লালু, সাবেক চেয়ারম্যান শাহাজাহান কবির প্যারিস, মোকছেদ ফকির, শাহাজাদা আলমগীর, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, আকরাম শেখ, জামাল শেখ, সোহাগ, ইরান,মোরশেদ,আবু মুছা, তুহিন, জহির খান, সালমান, জনি, সৌরভ, অন্তর, লিমন, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট