1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ৬ষ্ঠ খেলা ২৭ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ও মা এন্টার প্রাইজ (অন্তর লিমন) একাদশ।

খেলার প্রথমার্ধে আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। তুমুল উত্তেজনাপূর্ন খেলায় ৭ মিনিটের সময় মা এন্টারপ্রাইজের ১০ নাম্বার জার্সী পরিহিত খেলোয়ার কামরুল গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার ১১ মিনিটের মাথায় তামিম তাসকিন এন্টার প্রাইজের ৯ নাম্বার জার্সী পরিহিত খেলোয়ার রাজিব গোল করে দলকে ১-১ এ সমতায় ফিরিয়ে আনে। খেলার দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের সময় মা এন্টার প্রাইজের ৭ নাম্বার জার্সী পরিহিত খেলোয়ার সুমন গোল করে আবারও দলকে ২-১ এ নিয়ে যায়। খেলার ১৮ মিনিটের সময় তামিম তাসকিন এন্টারপ্রাইজের ০৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার হাসিব গোল করে দলকে ২-২ এ সমতায় ফিরিয়ে আনে।

খেলার বাকি সময়ে আর কোন দল গোলের দেখা না পাওয়ায়। তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ এবং মা এন্টারপ্রাইজ (অন্তর লিমন) একাদশ ড্র করে ১-১ পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করে। এই খেলার মাধ্যমে দুই দলেরই সর্বচ্য পয়েন্ট -৭ হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তামিম তাসকিন এন্টার প্রাইজের মইন।

খেলা পরিচালনা করেন সুমন রাজু, বাশির আহম্মেদ লালু এবং আলী আকবর। খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আলম শেখ, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, সোহাগ, ইরান, তুহিন, ফেরদাউস সরদার, জহির খান, সালমান, জনি, সৌরভ, অন্তর, লিমন, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট