1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৪র্থ খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৪র্থ খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান,রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ৪র্থ খেলা ২০ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে মা এন্টারপ্রাইজ (অন্তর-লিমন) ও ইন্টেরিয়র ইরা (ইমামুল)। আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। তুমুল উত্তেজনাপূর্ন খেলার প্রথমার্ধের ১৩ মিনিটের সময় ইন্টেরিয়র ইরা একাদশের রঞ্জু গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের সময় মা এন্টারপ্রাইজের সুমন গোল করে দলকে ১-১ সমতায় ফিরিয়ে আনে। খেলার ১৯ মিনিটের সময় আবাও মা এন্টারপ্রাইজের আমির আর একটি গোল করে দলকে ২-১ নিয়ে যায়। খেলার বাকি সময়ে আর কোন দল, গোলের দেখা না পাওয়ায়। মা এন্টারপ্রাইজ (অন্তর-লিমন) ২-১ গোলো জয় লাভ করে পুর্ন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করে এবং খেলায় সর্বচ্চ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আমির।

খেলা পরিচালনা করেন আলী আকবর, বাশির আহম্মেদ লালু এবং বিপ্লব সরদার। খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, সমাজ সেবক আলম শেখ, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, ইমামুল, তুহিন, সালমান, জনী, সৌরভ, অন্তর, লিমন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট