1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক 

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ২য় খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ২য় খেলা ১৮ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ইন্টেরিয়র ইরা (ইমামুল) একাদশ এবং তামিম, তাসকিন (সোহাগ শেখ) এন্টারপ্রাইজ একাদশ। খেলায় তামিম, তাসকিন এন্টারপ্রাইজ ১-০ গোলে ইন্টেরিয়র ইরাকে হারিয়ে বিজয় অর্জন করে। খেলায় একমাত্র গোলটি করে বিজয়ী দলের ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় রাজীব।

খেলা পরিচালনা করেন আলী আকবর, বিপ্লব সরদার ও আল মামুন এলিচ। খেলায় রাজিব কে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়। কাজদিয়া অনলাইনের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। আগামীকাল খেলায় অংশগ্রহণ করবে শাহরিয়ার ইলেভেনস (শাহাজাদা আলমগীর) একাদশ বনাম তাজকিংস (জামাল)একাদশ।

খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, সমাজসেবক মাফতুন আহম্মেদ রাজা, ক্রিড়া সংগঠক আলম শেখ, প্রভাষক বাশির আহম্মেদ লালু, সমাজ সেবক আয়ূব খান, সাইফুল শেখ, ক্রিড়া সংগঠক মোঃ কালাম শেখ, বিল্লাল শেখ, আকরাম শেখ, শাহাজাদা আলমগীর, সোহাগ শেখ, শেখ তিশাদ আহম্মেদ ইরান , মিরাজুল ইসলাম মিরান, জহির খান, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট