1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান,রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান ১৬ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কাজদিয়া তাজকিংস একাদশ এবং মা এন্টারপ্রাইজ। খেলায় মা এন্টারপ্রাইজ তাজকিংস একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন সালমান ও আরাফাত এবং বিজীত দলের হয়ে গোল করেন আশিক। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সালমান।

খেলা পরিচালনা সুমন রাজু,আলী আকবর,সাইফুল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের ফুটবল বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন। সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক বাশির আহম্মেদ লালুর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন,সাবেক ইউপি সদস্য সাজ্জাদ সরদার।

এসময় উপস্থিত ছিলেন শেখ মিজানুর রহমান,আবুল কালাম,শাহাজাদা আলমগীর,জামাল শেখ,বেল্লাল শেখ, তহিদুল ইসলাম তপু,আয়ূব খান,সোহাগ শেখ,ফেরদৌস সরদার,জনী ফকির, সৌরভ সেন,জহির খান,তরিকুল ইসলাম অন্তর,তাহসিন,নাঈমুল ইসলাম তামিম।

উল্লেখ্য প্রতিটা খেলার ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার বিতরণ করা হবে কাজদিয়া অনলাইনের স্বত্বাধিকারী শাহাজাদা আলমগীরের পক্ষ থেকে। এছাড়া আগামী শনিবার ইন্টেরিয়র ইরা (ইমামুল) বনাম তামিম তাসকিন (সোহাগ শেখ) একাদশ মুখোমুখি হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট