1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

রূপসায় জমে উঠেছে নৈহাটী বাজার বণিক সমিতির নির্বাচন

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ জমে উঠেছে খুলনা জেলায় রূপসা উপজেলার ঐতিহ্যবাহী নৈহাটী বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ৭ ডিসেম্বর’ ২০২৪ এ নির্বাচনের দিন ধার্য্য হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন সংক্রান্ত ব্যাপারে ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র কাছ থেকে লিখিত অনুমোদন নেওয়া হয়েছে। নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় ২১৪ জনের নাম রয়েছে। সাতটি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল কাদের শেখকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোঃ আসলাম শেখ ও মোঃ বেল্লাল হোসেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদে চেয়ার মার্কা নিয়ে শাহ জামান প্রিন্স. হরিণ মার্কা নিয়ে মোঃ হালিম মোড়ল, আনারস মার্কা নিয়ে ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে দেয়াল ঘড়ি মার্কায় মোঃ সাব্বির শেখ, ছাতা মার্কা নিয়ে ইব্রাহিম হোসেন হিবু, মোমবাতি মার্কা নিয়ে মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদে টেলিভিশন মার্কা নিয়ে মীর জাকির হোসেন, মোটরসাইকেল মার্কা নিয়ে মুহাঃ মুক্তাদির বিল্লাহ, আপেল মার্কা নিয়ে আব্দুস সালাম মল্লিক, মোরগ মার্কা নিয়ে মোঃ ইসলাম ফকির, বই মার্কা নিয়ে মোঃ রেজওয়ান শেখ, টেলিফোন মার্কা নিয়ে দিপঙ্কর সাহা, সহ-সাধারণ সম্পাদক পদে হাতি মার্কা নিয়ে এসএম মিকাইল হোসেন, কাপ-পিরিচ মোঃ মারুফ বিল্লাহ, তালাচাবি মার্কা নিয়ে মোঃ তারিক, কোষাধ্যক্ষ পদে দোয়াত কলম মার্কা নিয়ে মোঃ রাশেদুজ্জামান রাকিব, গরুর গাড়ী মার্কা নিয়ে মোঃ হাসিব মোল্লা, মোবাইল মার্কা নিয়ে নাহিদ পারভেজ হাকিম, সাংগঠনিক সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে মোঃ ওমর ফকির ও গোলাপফুল মার্কা নিয়ে মোঃ ফেরদাউস প্রতিদ্বন্দ্বি মাঠে রয়েছেন।

এছাড়া প্রচার সম্পাদক পদে প্রার্থী হলেন মোঃ রনি, প্রচার সম্পাদক পদে তার বিপরীতে কেউ না থাকায় তার কোন মার্কা নেই বলে জানিয়েছেন কতৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট