1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রূপসায় খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ১ম কোয়াটার ফাইনাল  অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  নাহিদ জামান: রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম কোয়াটার ফাইনাল ১২ নভেম্বর মঙ্গলবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি বটিয়াঘাটা তরুন সংঘ এবং আইচগাতী জেকেএস ক্রীড়া সংস্থার মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ০৬ মিনিটের সময় বটিয়াঘাটা তরুন সংঘের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব এর দুর্দান্ত গোলে ১-০ তে এগিয়ে যায়। দুই দলের খেলোয়ারদের মধ্য আক্রমন পাল্টা আক্রমন চললেও খেলার নিদৃষ্ট সময়ের মধ্য কোন দল আর গোলের দেখা না পাওয়ায় বটিয়াঘাটা তরুন সংঘ ১-০ তে জয় লাভ করে সেমিফাইনাল ফাইনাল নিশ্চিত করে।

খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর , মুক্তার হোসেন মিঠু। খেলায়  ধারাভাষ্যকার দায়িত্ব পালন করেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, ফুটবল কোচ মোঃমুস্তাকুজ্জামান, বিএনপি নেতা আঃ মালেক শেখ, সমাজসেবক আলম শেখ, বিএনপি নেতা শামীম হাসান, প্রভাষক বাশির আহম্মেদ লালু, ফিফা রেফারি মনির ঢালী, জুনায়েদ ঢালী, ক্রীড়া সংগঠক মোঃ আলী আজগর, আয়ূব খান,জামাল শেখ, সজীব খান, বিল্লাল শেখ,  হাফিজুর রহমান, আবু মুসা, মোঃ তরিকুল ইসলাম, খালিদ ফেরদৌস, মিরান শেখ, তাহসিন প্রমূখ।

অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়। বিজীত দলের সজল কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের স্পসার করেন কাজদিয়া গ্রামের সন্তান  সাবেক ফুটবলার কোরিয়া প্রবাসী জুয়েল পারভেজ। পুরস্কার বিতরন শেষে বিজীত দলের সেরা খেলোয়ার সজল এবং  বিজয়ী দলের অধিনায়ক গোলকিপার মিজানুর রহমান তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। আগামীকাল বুধবার ২য় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব এবং খুলনা সিটি ফুটবল ক্লাব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট