1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট ‎ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট ‎

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ‎শহিদুল্লাহ্ আল আজাদ: ‎ ‎খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙ্গে লুট হয়েছে ১৬ লাখ টাকা। ব্যাংকের পূর্ব রূপসা ঘাট শাখায় ১৫ আগস্ট এ ঘটনা ঘটে। তবে সঠিক কোন সময় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। ব্যাংকের এই শাখা কার্যালয়টি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাড়কের পাশে অবস্থিত।

ব্যাংকের সিকিউরিটি আবুল কাশেম সারাদিন পর রাত ১০ টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙ্গা। এরপর তিনি ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙ্গা। মালামাল সব তছনছ করা। সিকিউরিটি সাথে সাথে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন। ব্যাংক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে থানায় জানালে থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান সহ অন্যান্য অফিসার এবং বাস স্ট্যান্ড ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসেন। ব্যাংকে ছুটে আসেন ব্যাংকের ক্যাশিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে আসেন ব্যাংকে। ব্যাংকের ভিতর ছাড়াও ভিড় জমে বাইরে।

এসময় ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই। ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর রুমাল দিয়ে ঢেকে দেয়। তারপরও ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ থেকে দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা চালাতে থাকেন। রাত ১২টায় এরিপোর্ট লেখা পর্যন্ত অপরাধী চিহ্নিত করা যায়নি।

ব্যাংকের সিকিউরিটি আবুল কাশেম জানায়, তার স্ত্রী অসুস্থ থাকার কারণে সারাদিন সে ব্যাংকে ছিলোনা। তবে বেলা ২টার দিকে একবার এসে দেখেছে সব ঠিকঠাক আছে। তার মতে বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে। ‎এদিকে ব্যাংক লুট হওয়ার খবরে এলাকার ব্যবসায়ীদের মাঝে অনেকটা উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট