1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় পাখিভ্যান ও টলির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত কুষ্টিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানিতে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন

রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান, রূপসা: খুলনার রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৮টায় রূপসা ও বটিয়াঘাটা উপজেলা ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূর ইসলাম সাদ্দাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামীর ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজকে মেধা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আলোকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের কলেজ বিষয়ক সম্পাদক হাফেজ ইউসুফ ইলাহী। বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য স. ম. এনামুল হক।

বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু ইউসুফের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:

  • রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লাবিবুল ইসলাম

  • ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি মোমিনুল ইসলাম

  • টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও রূপসা মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ হাফিজুর রহমান, রূপসা উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, নায়েবে আমীর ড. রেজাউল কবীর খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি নাজিম উদ্দীন এবং জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রূপসা পশ্চিম থানা সভাপতি মুরসালীন আকনের সভাপতিত্বে এবং খুলনা জেলা অফিস সম্পাদক হোসাইন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এ প্লাস (A+) প্রাপ্ত ছাত্রী মিথিলা আফরীন মৌ।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন খুলনা সুন্দরবন শিল্পীগোষ্ঠী। আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে জিপিএ পাস প্রাপ্ত ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট