1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ এর আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ৩০ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করে স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বাগেরহাট ফুটবল একাদশ।

খেলা শুরুর আগে খেলোয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষে, বেলুল উড়িয়ে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বিসিবির পরিচালক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। খেলার শুরুতে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। জাকজমক আয়োজনের, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে উভয় দলই একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক আরিফুল ইসলাম বাবু দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের একের পর এক শট প্রতিহত করেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সে স্বাগতিক দল ট্রাইবেকারে ৪-১ গোলে বাগেরহাট ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়ে কোয়াটার ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের গোলরক্ষক যশোর জেলার বাঘারপাড়া বসুন্ধিয়ার সন্তান আরিফুল ইসলাম বাবু।

খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর, সুমন রাজু। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন বাবুল হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আরিফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।

সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অজিত সরকার। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে ব্যবস্থাপনায় ছিলেন মাঠ পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু,যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী, যুগ্ম আহবায়ক মোঃ আলম শেখ।

এসময় উপস্থিত ছিলেন ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম,বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, শামীন হাসান, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, এইচএম কামরুল ইসলাম, মাসুদ খান, মুন্না সরদার, খান আলিম হাসান, তরিকুল ইসলাম সুমন, সুলতান মাহমুদ বাদশা, ক্রীড়া সংগঠক নুর আলী, সমাজসেবক আবুল কালাম, নয়ন মোড়ল, ইসরাইল বাবু, এসএম আবু সাঈদ, নাঈম আহমেদ, শাহিনুর রহমান, বেল্লাল শেখ, জিএম হিরোক, খান জিয়া, মিরাজুল ইসলাম মিরান, মোঃ সোহাগ ,আবুল কাশেম, তরিকুল ইসলাম অন্তর, সুজন শেখ, লিমন মাহমুদ, গোলাম রসূল, ইব্রাহিম শেখ, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট