1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রুয়েটে আইকিউএসি’র উদ্যোগে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি…………………….

দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের শ্রমবাজার উপযোগী করে গড়ে তুলতে এবং উচ্চশিক্ষার গুনগত মানোন্নয়নে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট)-এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে “ওরিয়েন্টেশন অন আউটকাম বেজড এডুকেশন ফর স্টুডেন্টস” শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০ টায় রুয়েট ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন এই কর্মশালা উদ্বোধন করেন।

 

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গোফফার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ইইই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার, ইসিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।

 

বৃহস্পতিবার (৩০ জুন) শুরু হওয়া এ কর্মশালার উদ্বোধনী দিনে ইইই, সিএসই ও ইটিই বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আগামী ০১ ও ০২ জুলাই পর্যন্ত এই কর্মশালা চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের ১৪ টি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অংশ নিচ্ছেন। #

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট