1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর আটক ইসলামের দৃষ্টিতে শবে বরাত: একটি তাত্ত্বিক ও ব্যবহারিক পর্যালোচনা নওগাঁয় অনলাইন জুয়ার প্রদান হোতা গ্রেফতার ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি…………………………

সোমবার (২৫ জুলাই) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির, এর সহযোগিতায় এবং আমেরিকান এ্যাম্বেসী, ঢাকা ও আমেরিকান কর্ণার, রাজশাহীর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচির শুরুতে দুপুর ১:৩০ টায় রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এর সাথে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স সহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুর ১:৫০ টায় রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সম্মানি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাস, ঢাকার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগ,দপ্তর, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। এরপর দুপুর ২:৩০ টায় ইসিই বিভাগের হল রুমে আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এতে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স , রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট