1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে পালিত হয়েছে মহান বিজয় দিবস - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রুয়েটে পালিত হয়েছে মহান বিজয় দিবস

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি………………………………..

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ মহান বিজয় দিবস ২০২২ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯ টায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বিভিন্ন হল সহ অন্যান্যরা পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে অংশ নেয়। এর পরপরই ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন।

 

এদিন রুয়েট শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে খেলাধুলার সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। বাদ জুম্মা রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হল সমূহে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

এছাড়াও রুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ দিবসটি উপলক্ষে দিনব্যাপী পৃথক পৃথকভাবে নানান কর্মসূচি পালন করেছে।

উপরোক্ত কর্মসূচি সমূহে রুয়েটের বিভিন্ন স্তরের বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট