1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো একাডেমি। এই জাতীয় অর্জন উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একাডেমিটির বিজয়ী সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের এই গৌরবময় সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, “জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাজশাহীর তরুণ তায়কোয়ানডো খেলোয়াড়দের এমন সাফল্য সমগ্র নগরবাসীর জন্য চরম গর্বের। ক্রীড়াঙ্গনে রাজশাহীর সুনাম ও ঐতিহ্য আরও সমৃদ্ধ করতে খেলোয়াড়দের এই নিষ্ঠা ও কঠোর পরিশ্রম অব্যাহত রাখতে হবে।”

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির প্রধান কোচ গোলাম সাকলাইন জনি, টিম ম্যানেজার নাঈমুর রহমান নাঈম, একাডেমির উদীয়মান খেলোয়াড় এবং অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ২ ও ৩ অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সিনিয়র, জুনিয়র এবং পুমসে ক্যাটাগরিতে একাধিক স্বর্ণ ও রূপার পদক অর্জন করেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির কৃতি অ্যাথলেটরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট