1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২ এপ্রিল ২০২৪………………………
রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরকক্ষে রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবি মার্কেটের ইপিআই টিকাকেন্দ্র নীচতলা হতে দ্বিতীয় তলায় স্থানান্তর বিষয়ে আলোচনা করা হয়। সিটি হাসপাতালের এ্যাম্বুলেন্স মেরামত ও ব্যবহারের নীতিমালা প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় তামাক বিরোধী প্রচার প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সদস্য ও ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ আলফাতুন নেসা, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, কমিটির সদস্য সচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডা: ফরহাদ উদ্দীন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার আরিফুল হক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট