1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের রাজস্ব কর্মকর্তা মনজুরুল আলমের  বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

রাসিকের রাজস্ব কর্মকর্তা মনজুরুল আলমের  বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগরভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন খোকন, প্রধান কর নির্ধারক মোঃ গোলাম রাব্বানী, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমদ শিমুল। রাসিকের রাজস্ব বিভাগের কর ধার্য শাখা আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান কর নির্ধারক এস এম মহিউদ্দিন। আরও বক্তব্য রাখেন উপ-প্রধান কর নির্ধারক মোঃ মিজানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, উপ ট্যাক্সেশন কর্মকর্তা মোকসেদ আল হাদী রনি, উপ ট্যাক্সেশন কর্মকর্তা আরিফুল আমিন, কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল আলমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন। বিদায়ী রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল আলম তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ ব্যক্ত করে প্রত্যেককে সিটি কর্পোরেশনে নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে  দায়িত্ব পালনের অনুরোধ জানান। অনুষ্ঠানে বিদায়ী রাজস্ব কর্মকর্তাকে কর আদায় শাখা, করধার্য শাখা, লাইসেন্স শাখা, উপযানবাহন শাখা, জনসংযোগ শাখা পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

রাসিকের উপ-প্রধান কর নির্ধারক কর্মকর্তা মোঃ লুৎফুর হায়দার স্বপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ প্রধান পরিচছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, উপ-সহকারী প্রকৌশলী সানারুল হক ছবি, লাইসেন্স পরিদর্শক সেকেন্দার আলী, পরিছন্ন পরিদর্শক মোফাজ্জল হোসেন, ভান্ডার কর্মকর্তা মোঃ আহসান হাবিবসহ কর আদায়, লাইসেন্স, করধার্য শাখা, উপযানবাহন শাখা, হিসাব শাখা, জনসংযোগ শাখা, পরিচ্ছন্ন শাখা, প্রকৌশল শাখা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট