1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের ভ্রাম্যমান আদালতে ১৫টি লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাসিকের ভ্রাম্যমান আদালতে ১৫টি লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে ১৫টি লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক করা হয়।

এ সময় রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন জানান, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রæত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ইং অর্থ বছরের নবায়ন করতে হবে। যানচলাচল নির্বিঘেœ রাখতে অবৈধ (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা এই নগরীতে চলাচল করে তাহলে সে সকল গাড়ি আটক করে ডাম্পিংসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে ব্যাটারিচালিত অটো রিক্সা ও অটোরিক্সার লাইসেন্স নবায়ন ও কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩) ধারায় ১৫টি মামলা দায়ের করে ১৫ জনের নিকট হতে ১ হাজার ৮শ টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানকালে আটককৃত ১১টি চার্জার রিক্সা ও ৪টি অটো রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

অভিযানকালে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট