1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৯ নভেম্বর ২০২৪
রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নগরভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির আহবায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাসিকের ২ ও ৩নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর প্রকৌশলী মোঃ বাদশা মিয়া।

সভায় রাজশাহী মহানগরীর প্রধান প্রধান নর্দমার কাদামাটি পরিস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়। কমিটির আহবায়ক সভায় জানান, রাজশাহী মহানগরীর পরিচছন্নতার যে সুনাম তা অক্ষুন্ন রাখতে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। নগরীর কোর্ট স্টেশন এলাকায় এসটিএস নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়। নগরীর ৮টি মুল ড্রেনের কাদামাটি অপসারণে দুই মাসের কর্মসূচি গ্রহণ করতে একটি মনিটরিং টিম গঠণের আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। নগরীর দীর্ঘদিন ড্রেনে জমে থাকা কাদামাটি অপসারণে এক্সাভেটর মেশিন ব্যবহার ও প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োজিত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে সভায় জানানো হয়। এছাড়াও সভায় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কমিটির সদস্য প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক ১ ও ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মোঃ সানাউল্লাহ, কমিটির সদস্য সচিব প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রকৌশলী মোঃ সাহেদুজ্জামান জীবন, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট