1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২০ নভেম্বর ২০২৪
রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (বেলা ১২টায়) নগর ভবনে পরিবেশ উন্নয়ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোঃ কবির হোসেন।

সভায় রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও পরিচর্যার সার্বিক অবস্থা পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও শীতকালীন মৌসুমী ফুল গাছ রোপনের বিষয়ে আলোচনা করা হয়। শীতকালীন গাছের পরিচর্যার পর্যাপ্ত পানি স্প্রে ও গুরুত্বপূর্ণ সড়কে ধুলাবালি রোধে পানি স্প্রে বিষয়ে আলোচনা করা হয়। নতুন নতুন সড়কে প্রয়োজনীয় সংখ্যক গাছ রোপণে সরকারি হটিকালচার সেন্টারসমূহ থেকে গাছের চারা সংগ্রহ করার বিষয়ে আলোচনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ নগরীতে আগামী বছর গাছের চারা রোপণের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও নগরীর বিনোদন কেন্দ্র ও নদীর ধারে গাছের চারা রোপণ ও তা পরিচর্যায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান করা হয়।

সভায় সামাজিক বন বিভাগ রাজশাহী সহকারী বন সংরক্ষক  মোঃ মেহেদী উজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর সহকারি বিদ্যালয় পরিদর্শক মোঃ আব্দুস সালাম, রাসিকের ভান্ডার কর্মকর্তা মোঃ আহসান হাবিব,  সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন কমিটির সদস্য সচিব উপসচিব মোঃ তৈমুর হোসেন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট