1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের নিরাপত্তা গার্ডদের পোশাক সামগ্রী দিলেন মেয়র খায়রুজ্জামান লিটন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাসিকের নিরাপত্তা গার্ডদের পোশাক সামগ্রী দিলেন মেয়র খায়রুজ্জামান লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ৮ ডিসেম্বর ২০২২……………………………………………..

রাজশাহী সিটি কর্পোরেশনের ৬৪জন নিরাপত্তা গার্ডকে পোশাক সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে নিরাপত্তা গার্ডদের হাতে পোশাক সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের ৬৪জন নিরাপত্তা গার্ডের প্রত্যেককে দুই জোড়া কমপ্লিট পোশাক, দুই জোড়া বুট, দুই জোড়া বেল্ট, দুই জোড়া শোল্ডার ও দুই জোড়া নেম প্লেট প্রদান করা হয়।

 

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান, রাসিকের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট