1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিওবদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার সকাল ৬.০৪ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

পুস্পস্তবক অর্পণকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সিটি হাসপাতালের ইনচার্জ ডা. তারিকুল ইসলাম বনি, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, উপসচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-কর নির্ধারক লুৎফুল হায়দার স্বপন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শফিকুল ইসলাম, সহকারী জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান, লাইসেন্স পরিদর্শক সালাহউদ্দিন, লাইসেন্স পরিদর্শক আব্দুল ওহাব তপন, বিভিন্ন ওয়ার্ডের সচিব, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন বিভাগ শাখার কর্মকর্তা-কর্মচারীবৃৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশনের অন্যান্য স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতির কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া/প্রার্থনা করা হয়। এছাড়া নগরভবন আলোকসজ্জিতকরণসহ নগরীর বিভিন্ন সড়ক, সড়ক দ্বীপসমূহ জাতীয় ও রঙিন পতাকা দ্বারা সজ্জিতকরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট