1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি? বাঘায় মাস্টার্স ফুটবল খেলোয়াড় এর সাথে ভোরের ডাক দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজশাহীতে ডিবি পুলিশ’র অভিযানে ১২ বোতল মদ ও মোটর বাইক সহ যুবক আটক কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে: এমপি ফজলুল হক মিলন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দুই মাসের ব্যবধানে দ্বিমুখী বক্তব্য প্রদান করায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে রাজশাহীতে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করেন।

এসময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় আন্দোলনকারীরা। রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালেহউদ্দিন আম্মার জানান, রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় থেকে দুই মাস যেতে না যেতেই তার আগের বক্তব্য পরিবর্তন করছে। তার মানে আমাদের এই আন্দোলনকে বির্তকিত করার চেষ্টা করছে। আমাদের এই আন্দোলন গণঅভ্যুর্থনকে পরিবর্তন করার বিন্দু পরিমান সুযোগ নেই। আমাদের ১৪শত শহীদ ও ২২ হাজার আহতের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা ও বিপ্লব। আমরা চাই অনিতি বিলম্বে তার পদত্যাগ চাই এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে।

রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহিম জানান, দুই মাস পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন স্বৈরাচার হাসিনা তার কাছে পদত্যাগ পত্র জমাদেননি। এটি তিনি কি করে বলতে পারেন। তিনি এটি অস্বীকার করাকে আমাদের ২৪ এর গণঅভ্যুর্থনকে অস্বীকার করা। মানে রাষ্ট্রদ্রোহ কাজ করেছে। তিনি কোন ভাবেই রাষ্ট্রপতি হওয়ার অধিকার রাখে না। তাকে পদত্যাগ করতে হবে এবং অচিরেই তাকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণ দেওয়া হবে। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট