1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাবি ভিসি মুক্ত, পুলিশ-র‌্যাব-বিজিবির যৌথ অভিযান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাবি ভিসি মুক্ত, পুলিশ-র‌্যাব-বিজিবির যৌথ অভিযান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি……………..

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটাবিরোধী আন্দোলনকারীদের সরাতে পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান শুরু করেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ অভিযান শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থান করছিলেন।অন্যদিকে পুলিশ, র‌্যাব ও বিজিবি প্যারিস রোডে অবস্থান নিয়েছে।

অভিযানের বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভিসি স্যারকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে পুলিশ, বিজিবি, র‍্যাব যৌথ অভিযান চালিয়েছে। স্যারকে অবমুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযানের অনুমতি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদেরকে জানিয়েছিলাম ভিসি স্যার অবরুদ্ধ। তখন ওপর মহল থেকে অভিযানের অনুমতি দেয়। হলে অভিযান চালানো হবে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, আজ কোনো হলে অভিযান চালানো হবে না। আগামীকাল পর্যন্ত শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হয়েছে। আজকে পুলিশ মোতায়েন করে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট