1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন বদরগঞ্জে আহমাদিয়া  সম্প্রদায়ের উপর হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে শিবপুর  ও বসন্তপুর  গ্রামবাসীরা  ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের রূপকার চিরশায়িত হলো না নিজ জেলার নয়াবাড়ি গ্রামে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই দাফন তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ, ৫জনের বিরুদ্ধে মামলা ‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম

রাবিতে ব্যবহারিক পরিক্ষার কক্ষ থেকে ১৬টি যন্ত্রপাতি উধাও

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………..

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ব্যবহারিক কক্ষ থেকে শিক্ষার্থীদের ১৬টি যন্ত্রপাতি চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।

 

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা চুরির বিষয়টি জানতে পারেন।

 

ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা চলছে। আজ তাদের “উড কোলাজ” বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। চুরি হয়ে যাওয়া প্রতিটি যন্ত্রপাতির মূল্য ২৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। এদিকে, এ ঘটনায় প্রহরীরা একে অপরকে দোষারোপ করছেন।

 

জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলাউদ্দিন আলাল, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সুকুর আলী, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত জামিল ইরফান ও নুর ইসলাম প্রহরীর দায়িত্বে থাকেন। গতকাল শুক্রবার সুকুর আলী দায়িত্ব পালনকালে দুপুর ৩টার দিকে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি সকালের প্রহরী ও শিক্ষকদের বিষয়টি জানান।

 

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের পরীক্ষা পর আজ শনিবার সকালে পরীক্ষা দিতে আসেন। তারা রুমে ঢুকে দেখতে পায় তাদের ব্যবহারিক যন্ত্র গুলো উধাও। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ড্রিল মেশিন ২টি, জিস্কো মেশিন ৬ টি, গ্রান্ডার মেশিন ৮টি। এছাড়া ৭টি হাতুড়ি ও ৭ টি গ্যাসের ছোট স্প্রে-মেশিনও চুরি হয়েছে।

 

শিক্ষার্থীরা বলেন,  ২৩ ডিসেম্বর প্রহরীরা বুঝতে পারে রুমের তালা ভাঙ্গা। কিন্তু তারা আমাদের জানায়নি। আমারা পরীক্ষা দিতে এসে দেখি আমাদের যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে।

 

এ বিষয়ে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএনএম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, পরীক্ষা যথারীতি চলবে। বিভাগের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ ঘটনা ওই বিভাগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট