1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র নাথ আর নেই  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১

রানীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র নাথ আর নেই 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা  জীতেন্দ্রনাথ চন্দ্র রায় আর নেই । আজ দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ সম্পন্ন করা হয়েছে ।

পারিবারিক সূত্রে জানা গেছে বীর মুক্তিযোদ্ধা জীতেন্দ্র নার্থ বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর , তিনি স্ত্রী এবং ৪ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান ।

এদিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় । এসময় সেখানে রানীশংকৈল থানার এসআই সেকেন্দার আলী,  বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, হাবিবুর রহমান সহ এলাকার ব্যক্তিবর্গ ও সুশিল সমাজের লোকজনরা উপস্থিত ছিলেন।

তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ রানীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট