1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে গর্ভবর্তী গরু জবাই করায়  কসাইকে জরিমানা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রাণীশংকৈলে গর্ভবর্তী গরু জবাই করায়  কসাইকে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আবুল কালাম আজাদ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (৭ এপ্রিল) সকালে জবাইকরা গরুর পেটে বাচ্চা পাওয়ার অপরাধে শেখ ফরিদ নামে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকায় শেখ ফরিদ একটি গাভি গরু জবাই করে। জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে এক্সিকিউটিভ ম্যাসিজট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ ২০১১ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এপ্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ইসলামী রীতি অনুযায়ী গর্ভবর্তী গরুর মাংস খাওয়া যাবে। তবে গর্ভবর্তী গরু জবাই না করাই ভাল। উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, গর্ভবর্তী গরু জবাই করার অপরাধে কসাইকে জরিমানা করা হয়েছে। মাংসগুলো ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট