1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-৫ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে কার্তিক রায় (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৫ জনকে আটক করেছে।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকার একটি ধানক্ষেতের বিল থেকে সাদেকুল নামে এক ব্যক্তির শ্যালোমেশির চুরি হয়। এ ঘটনার দায় নিয়ে ওই এলাকার কানাই রায় ও কার্তিক রায়- এ দু’পরিবারের মধ্যে প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে কানাই চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র কার্তিকের ছেলে কপিলকে কুয়াভিটা চৌরাস্তায় ডেকে তার উপর সেলোমেশিন চুরির দায় চাপানোর চেষ্টা করে। এ খবর পেয়ে কার্তিক ও তার লোকজন ঘটনাস্থলে হাজির হয়। সেখানে উপস্থিত কানাই ও কার্তিক দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে কার্তিক গুরুতর আহত হন। সে অবস্থায় স্বজনরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি আরশেদুল হক আরো জানান, খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে। এনিয়ে নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতারদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট