1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল হক পিন্টু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি…………………………………………………………………………

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন।  তিনি বিপুল সংখ্যক সমর্থক নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ এ দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টু আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠা এক মানুষ।

আহসানুল হক পিন্টু শুরু থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। দলের স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। খারাপ সময়েও তিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়ে গেছেন। সৎ, একনিষ্ঠ ও আস্থাভাজন এক নেতা ও কর্মী হিসেবে রাজশাহী মহানগরীতে তার সুনাম রয়েছে।

তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করে এসে আমি রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তৃনমূলের কর্মীদের সাথে নিয়ে মাঠে থেকেছি, আছি এবং সামনেও থাকবো।

তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। তাই মানুষের উন্নয়নে কাজ করতে চাই। রাজনীতি জীবনে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের ভালোবাসাই আমার অনুপ্রেয়ণা। তাদের ভালোবাসাই আমাকে গতিশীল করে তোলে।

দলের তৃণমুলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসে। আমাকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তাদের চাওয়া ও আমি যেন তাদের সুখ-দুঃখের পাশে আরো বেশ পাশে থাকতে পারি সে জন্য আমি রাজশাহী-০২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছি। আমার বিশ্বাস মানুষের ভলোবাসা নিয়ে রাজশাহী সদর আসন থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট