1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক সামজাদ আলী আর নেই - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

রাজশাহী সিটি বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক সামজাদ আলী আর নেই

  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………….

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালের আইসিইউতে দীর্ঘ সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লডার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন খিরশন মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক এবং শিশু বিকাশ কেজি স্কুলের পরিচালক সামজাদ (৫০) আলী।

 

গত ১ মে সোমবার সকাল সোয়া ৮টার সময় নগরীর সিটি বাইপাস মোড়ে সাইকেলযোগে যাবার সময় স্কুল শিক্ষক সামজাদ আলীর সাথে মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মারাত্মক আহত হন। তাৎক্ষণিক তাকে মারাত্মক আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।সেখানে অচেতন অবস্থায় ৭দিন ধরে চিকিসার পর আজ রবিবার সন্ধ্যায় অকালে মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। তিনি স্ত্রী ২ পুত্র ও কন্যা সন্তান, স্ত্রী, মা-বাবা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান। তার অকাল মৃত্যুতে স্কুলের শিক্ষক, কর্মাচারী ও ছাত্র-ছাত্রীরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য স্কুল শিক্ষক সামজাদ আলীর দুর্ঘটনার ৭ দিন পরও রাজশাহী মহানগর পুলিশ ঐ গাড়ীতে জব্দ করতে পারেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট