1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নজিস্ব প্রতবিদেক………………….

সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে ভার্চ্যুয়ালি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। একসাথে হাজারো মানুষের নামাজ আদায়সহ এসব মসজিদে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। নারীদের জন্য আলাদা নামাজের পাশাপাশি হজযাত্রীদের প্রশিক্ষণসহ নিবন্ধনের বিশেষ ব্যবস্থাও থাকছে মডেল মসজিদে। একেকটি মসজিদ তৈরিতে খরচ হয়েছে ১৫ কোটি টাকার বেশি। এরমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উপশহরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে।

 

এ উপলক্ষ্যে রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৫৬৪টির মধ্যে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫০টির মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন। এখানে শুধু নামাজ আদায় নয়, নামাজের সঙ্গে হিফজখানা থাকবে, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হজ প্রশিক্ষণ ও হজযাত্রীদের নিবন্ধনের ব্যবস্থা, ইসলামী গবেষণা কেন্দ্র ও লাইব্রেরী, ইসলামিক বই বিতরণ কেন্দ্র, দেশি-বিদেশী অতিথিদের জন্য অতিথিশালা বা আবাসনের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। ইসলাম ধর্মের আচার-আচরণ সম্পর্কে, অতীত, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যারা অতিরিক্ত জানতে চান, তারা এখন থেকে সেই ধারণা গ্রহণ করতে পারবেন। ইসলাম নিয়ে যে অপতৎপরতা করা হয়, মানুষকে ভুল বোঝানো হয় এবং বিপদগামী করে জঙ্গি বা সন্ত্রাসবাদী করে তোলা হয়, এ সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো কার্যকর ভুমিকা পালন করবে।

 

অনুষ্ঠানে রাজশাহী প্রান্তে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, আলেম-উলামা ও মসজিদের মুসল্লীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট