1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও

রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি…………………………………….

“জনে জনে জনতা গড়ে তুলো একতা, সাংবাদিক জনতা গড়ে তুলো একতা”এই স্লোগানকে সামনে রেখে, নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনভাবে সাংবাদিকতা করা ও রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন বছরের প্রথম দিনে আত্মপ্রকাশ ঘটে ‘রাজশাহী সাংবাদিক সংস্থা’ (আরজেএ) নামে একটি নতুন সংগঠনের।

এদিন ১৫ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত অর্ধশত সাংবাদিকদের সম্মতিক্রমে স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমানকে আহবায়ক ও বণিক বার্তার রাজশাহী প্রতিনিধি ফয়সাল আহমেদকে সদস্য সচিব করা হয়।

অবশিষ্ট ১৩ সদস্য হিসেবে আছেন, স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু, নয়াকণ্ঠের রাজশাহী ব্যুরো মোস্তাফিজুর রহমান লিটন, মানবকণ্ঠের রাজশাহী ব্যুরো আমিরুল হোসেন শান্ত, রাজশাহী নিউজ ২৪.কম এর সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হানুল ইসলাম, বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার খন্দকার মো. আখতারুজ্জামান সুমন, আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক ইফতেখার আলম বিশাল, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো খোসরুল আরুণ নোমানি সাগর, ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি মো. তুজবুল হক, দৈনিক খবরের রাজশাহী প্রতিনিধি মো. হুমায়ুন কবীর, বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক জাহিদ হাসান, চ্যানেল ফোর টিভির রাজশাহী ব্যুরো সোমেন মন্ডল, এবিসি নিউজের রাজশাহী প্রতিনিধি মৌসুমী আক্তার ও বাংলার জনপদের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান।

এছাড়াও সে সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী। সোমবার (১ জানুয়ারি) রাত ৮ টায় রাজশাহী মহানগরীর শিরোইল দোশড় মন্ডল মোড় এলাকার একটি রেস্তোরায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।

এ সময় আহবায়ক কমিটির নেতারা জানান, সাংবাদিকদের অধিকার আদায়ের ব্যাপারে আপোষহীন থাকবে ‘রাজশাহী সাংবাদিক সংস্থা’। গণমাধ্যমকর্মীদের যেকোনা বিপদে পাশে দাঁড়াবে এ সংগঠন। সুবিধাবঞ্চিত সাংবাদিকদের নায্য দাবি ও অধিকার আদায়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে। সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি চালুকরণ, সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন ও চিকিৎসা সহায়তেও এই সংগঠনটি মূখ্য ভূমিকা রাখবে বলে দাবি করেন তারা।

এছাড়াও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে থাকবে বিশেষ উদ্যোগ। এ সময় সৌহার্দপূর্ণ আচরণের মধ্য দিয়ে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন সাংবাদিকরা। সভা শেষে সম্মিলিতভাবে ফটোশেসান করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে আনন্দঘন এক পরিবেশে শেষ হয় অনুষ্ঠানটি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট