1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মোহনপুরে আমের বাজার জমে উঠেছে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহী মোহনপুরে আমের বাজার জমে উঠেছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৭২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

# রতন মাস্টার মোহনপুর, রাজশাহী থেকে………………………………..

 

রাজশাহী হতে নওগাঁ মহাসড়ক কামার পাড়া বাজারে আমের জমজমাট বাজার বসেছে। রাজশাহী হতে নওগাঁ মহাসড়কে প্রায় ২৮ কিলোমিটার দুরে রাস্তার ধারে রাজশাহীর মোহনপুর থানাধীন রায়ঘাটি ইউনিয়ন কামারপাড়া বাজারে বিভিন্ন জাতের সুস্বাদু আম পাওয়া যাচ্ছে। আর ভাল আম পেতে শহর থেকে ক্রেতারা কামাড়ায় ভীড় জমাচ্ছে।

 

এসব আম দেশের বিভিন্ন শহরে দৈনিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।আম চাষিরা ও আড়ৎদার বলেন অন্যান্য বছরের চেয়ে এবছর আমের দাম বেশ খানিকটা বেশি।মোহনপুর উপজেলার কামারপাড়া বাজার হতে দেশের বিভিন্ন স্হান যেমন, ঢাকা, সিলেট, বগুড়া, সিরাজগঞ্জে, খুলনা ও চিটাগাংসহ দেশের প্রায় শহরে আম পাঠানো হচ্ছে।ফজলি আম ৯০০ টাকা হতে ১০০০ টাকা মণ, ন্যাংড়া আম ২২০০ হতে ২৪০০ টাকা মণ, রুপালি আম ২৬০০ হতে ২৮০০ টাকা মণ, হিমসাগর ২৮০০ হতে ৩০০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়া বাজারে প্রচুর পরিমাণে লক্ষনভোগ ও আঁটির আম দেখা গেছে।আম চাষিরা ও আড়ৎদার বলেন এবারে আবহাওয়া অনুকূল থাকায় আম চাষিরা ভালো আর্থিকভাবে লাভবান হবে। উল্লেখ্য এবার এ অঞ্চলে আমের ফলন একটু কম হলে দামের দিক থেকে বেশি থাকায় আমচাষী ও আম ব্যবসায়ীরা বেশ লাভবান হচ্ছে।#

সান/০৭

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট