1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………..

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগীর মৃত্যু হয়।  টানা ২ মাস পর রাজশাহীতে করোনা উপসর্গে কারো মৃত্যু হলো। এর আগে সর্বশেষ গত মে মাসের প্রথম সপ্তাহে এক জনের মৃত্যু হয়েছিল। বুধবার (১৩ জুলাই)

সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গে এক জনের মৃত্যু হয়েছে। তিনি পুরুষ। তার বয়স সত্তরের বেশি। রাজশাহী জেলার বাসিন্দা ছিলেন তিনি। শামীম ইয়াজদানী বলেন, মৃত ব্যক্তি অসুস্থ হয়ে প্রথমে হাসপাতালের ১৬ নম্বরে ভর্তি হয়েছিলেন। করোনা উপসর্গ থাকায় তাকে পরে ৩০ নম্বর ওয়ার্ড স্থানান্তর করা হয়। কিন্তু পরীক্ষার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে রামেকে সেন্ট্রাল অক্সিজেন যুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে করোনা সন্দেহভাজন ২ জন রোগী ছিলেনে। এক জনের মৃত্যু হওয়ার পর সেখানে এখন একজন রোগী ভর্তি আছেন।

এদিকে, মঙ্গলবার (১২ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার বেড়ে ১৩ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট