1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মেডিকেলে কাজে যোগ দিলেন ইন্টার্ন চিকিৎসকরা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রাজশাহী মেডিকেলে কাজে যোগ দিলেন ইন্টার্ন চিকিৎসকরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান…………………………………………..

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সব ওয়ার্ডের সাধারণ রোগীরা। এই পরিস্থিতিতে সংকট নিরসনে সব ধরণের চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে কাজে যোগ দিয়েছেন ধর্মঘটে থাকা ইন্টার্ন চিকিৎসকরা।

 

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে বণ্টিত দায়িত্ব অনুযায়ী নিজ নিজ ওয়ার্ডে আবারও চিকিৎসাসেবায় নিয়োজিত হয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে গত বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন তারা। দফায় দফায় সমঝোতা বৈঠকের পর তারা শুক্রবার সকাল থেকে কাজে যোগদানের প্রতিশ্রæতি দেন। সেই অনুযায়ী শুক্রবার সকালে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা।

 

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের মারধর এবং ভাঙচুরের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ নগরীর রাজপাড়া থানায় মামলার এজাহার দাখিল করেছে। এজাহারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অজ্ঞাতনামা ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

 

রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা অভিযোগের এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ একটা লিখিত অভিযোগ দিয়েছে। সেটা এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। পর্যালোচনা চলছে। দ্রæতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত হয়ে যাবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক। রোগী ভর্তি, রিলিজ ও সেবা কার্যক্রম আগের অবস্থায় ফিরেছে।

 

উল্লেখ্য,রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গত বুধবার রাত সাড়ে ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট