1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর উতর নওদাপাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

রাজশাহী মহানগরীর উতর নওদাপাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রত্রিবদক……………………………………………….

রাজশাহী মহানগরীর উতর নওদাপাড়া (কালুর মোড়)এলাকার সাকিব (১৮) নামের এক যুবক পারিবারিক কলহের জের হিসেবে ৫/৭ দিন পূর্বে কীটনাশক খেয়ে আত্মহত্যার চস্টা করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ করে দেয়।হঠাৎ করে শারীরিক অবস্থা খারাপ হলে আজ  শুক্রবার ১২ মে/২৩ সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সাকিব কালুর মোড়ের বোরহান উদ্দিনের ছোট ছেলে।

 

তার পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব একজন রাজমিস্ত্রীসর সহকারি। সে বোখাটে বন্ধদের পাল্লায় পড়ে দীর্ঘদিন থেকে মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ে।তার বাবা-মা কোনভাবেই তাকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে পারেনি। অল্প বয়সে নেশার অর্থ যোগাতে পারিবারিক অশান্তি সৃষ্টি করতো প্রায় সময়।ঘটনার দিনও মায়ের বকুনি খেয়ে রাগে ক্ষোভে অভিমানে সাকিব বাড়ির বাইরে গিয়ে বিষ পান করে বাড়িতে আসে। তারপর রাজশাহী মেডিকেলে তার চিকিৎসা করা হয়।চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসলেও সাকিব বেশ অসুস্থ এবং দুর্বল হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার আবার তাকে মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তার অবস্থা ভাল নয়। চিকিৎসকের পরামর্শে আজ সকালে বাড়িতে ফিরে আসার পর পরই সাকিব মৃত্যুরকোলে ঢলে পড়ে।

 

সাকিব প্রায় ২ বছর আগে প্রেম করে ভালবেসে বিয়ে করে এক তরুণীকে।সে তরুণী আজ বিধবা। তার ভালবাসার মানুষ তাকে ছেড়ে চলে যাওয়ায় সে বিলোপ করছে।এভাবে অল্প বয়সে যার মনের মানুষ না জানিয়ে চলে যায় কেবল সে জানে এর বেদনা, সে জানে বিধবা হওয়ার কি কষ্ট।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট