1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহী মহানগরীতে ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক…………
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় নগরীর লক্ষ্মিপুর মিন্টু চত্বর ও নিউ গভঃ ডিগ্রী কলেজ গেট সংলগ্ন দুটি ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর নিউ গভঃ ডিগ্রী কলেজ গেট, লক্ষিপুর মিন্টু চত্ত্বর, নওদাপাড়া বাজার, তালাইমারী মোড়, বিনোদপুর মোড়, অগ্রণী স্কুল এন্ড কলেজের সম্মুখের ফুটওভার আজ বুধবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এছাড়াও নগরীর মনি চত্বর ও মিশন গার্লস স্কুলের সম্মুখের ফুটওভার ব্রিজের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এগুলোর কাজ সম্পন্ন হবে বলে জানান।

ফুটওভার ব্রীজের উচ্চতা ৫.৮ মিটার, ফুটওভার ব্রীজের প্রশস্ততা ৩.৬ মিটার গত বছর শুরু হওয়া  প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে ফুটওভার ব্রীজের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে প্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নগরীতে ৮টি ফুটওভার নির্মাণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান মাসুদ স্টিল ডিজাইন বিডি লি. ও এমএসসিএল এ্যান্ড এমএসডিবিএল।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী ইউসুফ আলীসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী ফাহিম ফেরদৌস, ম্যানেজার প্রকৌশলী আকরামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট