1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ পিয়া গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহী মহানগরীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ পিয়া গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………….

রাজশাহী মহানগরীতে ১৯৯ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতের নাম মো: হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া (৩৫)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ার মৃত আক্কাস কাটানীর ছেলে।

 

থানা সূত্রে সূত্রে জানা যায়, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই মো: পলাশ আলী ও তার দল , ২১ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে  মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে  মাদক ব্যবসায়ী হাবিবুল বাসারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় ৬ টি মাদকের মামলা রুজু আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট