1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২ নভেম্বর ২০২২…………………………………………

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান রয়েছে। বুধবার বিকেলে ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

পরিদর্শনকালে রাসিকের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী সামসুদ্দিন হায়দার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর  রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকার (জিওবি) অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এটি নির্মাণে ব্যয় হবে ৪০ কোটি ৭৯ লাখ টাকা। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। অবশিষ্ট দুই লেন ফ্লাইওভারের দৈর্ঘ্য ২০৩ মিটার প্রস্থ ফুটপাতসহ ৯.৪০ মিটার, থাকবে ৯টি স্প্যান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট