1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহী মহানগরীতে  নকশা বহির্ভূত প্রাচীর নির্মাণের অভিযোগ 

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন…………………………………………..

 

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন মোন্নাফের মোড় এলাকার একটি ভবন নির্মাণে আরডিএ’র  কর্তৃপক্ষের নকশা অনুযায়ী ৩ ফিট রাস্তা ছাড়ার পরেও আরও ডের ফিট জায়গায় সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উঠেছে রানীনগর মুন্নাফের মোড় সংলগ্ন রামচন্দ্রপুর মৌজার মোসাঃ মাহফুজা হামিদ ও আব্দুল হামিদের বিরুদ্ধে।

 

এ বিষয়ে প্রতিকার ও সমস্যা সমাধান চেয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর ভূক্তভোগি জুলেখা খাতুন ও আব্দুল কাদের ডালিম অভিযোগ দাখিল করলেও কোন প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগ  ভুক্তভোগীদের। ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করছেনা আরডিএ কর্তৃপক্ষ।

 

অভিযোগ সুত্রে জানা যায়, জুলেখা বেগম ও কাদের মহানগরীর ২৭ নং ওয়ার্ড রানীনগর মহল্লায় পৈত্রিক জমিতে ৩০ বছর যাবৎ  তিনিসহ তার প্রতিবেশী রাস্তা ও ড্রেন ছাড়াই বসবাস করে আসছেন।

 

এখানে তিনি উল্লেখ করেছেন পরে তাঁদের জমির পশ্চিমে আরো দুইজন ব্যক্তি জমি ক্রয় করে সিমানা প্রাচীর দিয়েছেন। এতে রাস্তা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। এতে করে তারা অতি কষ্টে যাতায়াত করে আসছেন।

 

তিনি আরো উল্লেখ করেন, বহুদিন পূর্ব থেকে এখান দিয়ে রাস্তা ড্রেন ছিলো। সি.এস ও এস.এ রেকর্ডে তা পাওয়া গেছে। অত্র ওয়ার্ডের পূর্বের কাউন্সিলর হুদা ড্রেন তৈরীর ব্যবস্থা করলেও আর্থিক সংকটে সে সময়ে তিনি রাস্তা ও ড্রেন করতে পারেননি।

 

পরবর্তীতে বিরোধী দুইটি রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে তাঁর বাড়ির পশ্চিম পার্শে ড্রেন ও রাস্তা বন্ধ করে ঐ প্রাচীর দেন। এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এর নিকট লিখিত আবেদন করলে প্রতিপক্ষ হাজির হনি। এ অবস্থার তারা অত্যন্ত কষ্টে বসবাস ও যাতায়াত করছেন। বিষয়টি নজরে নিয়ে ব্যবস্থা গ্রহন সুরাহা করার জন্য আরডিএ চেয়ারম্যানকে অনুরোধ করেন তারা।

 

অভিযুক্তরা এতটাই প্রভাবশালী যে মানব অধিকার কমিশন ও অন্যান্য দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে জানান এই ভুক্তভোগীরা।

 

অভিযোগের বিষয়ে, অভিযুক্ত মাহফুজা হামিদ ও আব্দুল হামিদের নিকট মুঠোফোনে যোগাযোগ করা হলে উভয়ই অসুস্থ থাকায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

 

এবিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান  মোঃ আনওয়ার হোসেন বলেন অভিযোগ দিয়ে থাকলে অবশ্যই অথরাইজড অফিসার পরিদর্শক পাঠিয়ে তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

আরজা/০৯

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট