1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে আরএমপি’র উদ্যোগে শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র উদ্যোগে শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী, রাজশাহী………………………………………………..

 

আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এই স্লোগানে সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধি করতে “নো হেলমেট নো ফুয়েল’’ কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 

এ কর্মসূচির অংশ হিসাবে গতকাল ৯ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন করা হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বলা হয়েছে। রাজশাহী মহানগরীর সব ফুয়েল পাম্প মালিক আরএমপি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন । আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

এ কর্মসূচি বাস্তবায়নে আরএমপি পুলিশ কমিশনার সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেছেন।

 

“নো হেলমেট, নো ফুয়েল’’ কর্মসূচি’র  পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালনা, মোটরসাইকেলে তিনজন আরোহন  এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছে। এ অভিযানে গতকাল ৩৭ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।

 

পুলিশ কমিশনারের নির্দেশে আরএমপি’র এই উদ্যোগকে রাজশাহী মহানগরবাসী সাধুবাদ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট