1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে সভাপতি একাদশকে হারিয়ে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক একাদশের মধ্যে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় সভাপতি একাদশের দায়িত্বে ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক একাদশের দায়িত্ব ছিলেন বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। টুর্নামেন্টে সভাপতি একাদশ টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে সাধারণ সম্পাদক একাদশ ব্যাটে নেমে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানের টার্গেট দেয় সভাপতি একাদশকে। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয় সভাপতি একাদশ। এতে ৪৭ রানের ব্যাধানে পরাজিত হন সভাপতি একাদশ। খেলায় ১৬ বলে ৩৫ রান ও ১ উইকেট নিয়ে (ম্যান-অফ-দ্যা ম্যাচ) হন ইমাম হোসেন এবং ৩ ওভার বল করে ৪ উইকেট পেয়ে সেরা বোলার হন রকিবুল হাসান রকি।

আল আকসা ডেভেলপার কোম্পানির সৌজন্যে এ খেলাতে আম্পায়ার এর দায়িত্ব ছিলেন রাহিম, রাকিবুল ও প্লাবন। এ সময় রেডার সাধারণ সম্পাদক ও আল আকসার স্বত্বাধিকারি মিজানুর রহমান কাজী, রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব কাজী শাহেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক জাবিদ অপু ও সিনিয়র সাংবাদিক ক্রীড়াবিদ কবির তুহিন অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট