1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাজশাহী পুলিশ লাইনসে পুলিশ সদস্যের আত্মহত্যা 

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। আজ রোববার ভোরে জেলা পুলিশ লাইনস ব্যারাকের তৃতীয় তলায় টয়লেটের জানালার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মৃত ওই পুলিশ সদস্য হলেন– মো. মাসুদ রানা (৩৪)। তিনি নাটোর জেলার গুরুদাসপুর থানার পাঁচশিশা এলকারা মৃত আব্দুল মজিদের ছেলে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চত করেছেন। আশরাফুল আলম বলেন, ‘কনস্টেবল মাসুদ জুগিপাড়া তদন্ত কেন্দ্র বাগমারায় কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং চিকিৎসা শেষে পুলিশ লাইনস ব্যারাকে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ এবং মানসিক সমস্যার কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন।’

ওসি আরও বলেন, পুলিশ সদস্যের মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট