1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী পদ্মার চরে পলেথিনে মোড়ানো লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

রাজশাহী পদ্মার চরে পলেথিনে মোড়ানো লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর পদ্মার পাড়ে সীমান্ত অবকাশের চরে এক ব্যক্তির লা’শ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহতের নাম আবুল বাশার মিন্টু, যার বাড়ি মতিহার থানার মির্জাপুর এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে পদ্মার চর এলাকায় কিছু মানুষ হাঁটতে গেলে তারা লা’শটি পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লা’শ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং আবুল বাশার মিন্টুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট