1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

রাজশাহী নগরীতে নারী বান্ধব স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নকল্পে প্রকল্প অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………..

নারী বান্ধব স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নকল্পে রাজশাহী মহানগরীতে ইমপ্যাক্ট এ্যাস্কেলেরাটের ইনোভেশন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষ্যে ওয়াটারএইড বাংলাদেশ এর উদ্যোগে নারীদের জন্য জনসমাগমস্থল ও টয়লেট নিরাপদ করার জন্য করণীয় বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ফোকাল পারসন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। প্রকল্পের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক বাবুল বালা।

 

সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় নগরীর ১৩নং ওয়ার্ডের রেস্তোরা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপনন কেন্দ্র, অফিস, মসজিদে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নারী বান্ধব টয়লেটগুলোতে সেফনাও স্ট্যান্ডার্ড এর লোগো চিহ্নিত করা হবে।

 

সভায় সভাপতির বক্তব্যে রাসিকের মশিউর রহমান বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন স্যারের নেতৃত্বে সবুজ পরিচ্ছন্ন রাজশাহী এখন বাংলাদেশসহ বর্হিবিশে^ শিক্ষা নগরী রাজশাহী আদর্শ নগরীতে রূপান্তরিত হয়েছে। এটিকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে নগরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে স্যানিটেশন ব্যবস্থা জোরদারকরণে কাজ করছে। নগরের অন্যান্য নাগরিক সমস্যার পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব রাখছে। নগরের সবুজায়নে সিটি কর্পোরেশনের ভূমিকা অপরিসীম।

 

সভায় রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, সিটি হাসপাতালের মেডিকেল অফিসার (আবাসিক) ডাঃ তরিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, ওয়াটার এইড ম্যানেজার জাহিদুল ইসলাম, ভার্কের প্রজেক্ট ম্যানেজার মোঃ কামরুজ্জামান,  প্রকৌশলী তানিজল হাসান, সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুন, সিএইচডিএফের সভাপতি শামিয়া হক, সিডিসির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।# ( প্রেস বিজ্ঞপ্তি)

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট