1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অপহরণের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্ৰেপ্তার   - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

বাঘায় অপহরণের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্ৰেপ্তার  

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বাঘা (রাজশাহী) প্রতিনিধি:  রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১০টার দিকে বাঘা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম মন্টু বাঘা পৌরসভার উত্তর মিলিকবাঘা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ।

পুলিশ জানায়,জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শামীম সরকার উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাম্মনডাঙ্গা গ্ৰামের মৃত মাহাবুব আলম (বাচ্চু)’র ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২৬ আগষ্ট জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার বাদি হয়ে অপহরণ এর অভিযোগে সিরাজুল ইসলাম মন্টুসহ এজাহার ভুক্ত আরো কয়েক জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (১১ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট